বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (মান -1) 

1) জেনেটিকস ( Genetics ) কথাটি এসেছে _____ থেকে 

( a ) জিন 
( b ) জেনেসিস 
( c ) জিনােম 
( d ) জিনােমিকস 

Ans : ( b ) জেনেসিস 

2) জেনেটিক্স শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন -*

( a ) মেন্ডেল 
( b ) জোহানসেন 
( c ) বেটেসন 
( d ) মরগান 

Ans : ( c ) বেটেসন

3) কোন্ মিউটেশন বংশধরদের মধ্যে সারিত হয় না ? 

( a ) সােমাটিক 
( b ) জার্মিনাল 
( c ) গ্যামেটিক 
( d ) জেনেটিক 

Ans : ( a ) সােমাটিক 

4) মেন্ডেলতত্ত্বের ব্যতিক্রম হল— 

( a ) সহ - প্রকটতা 
( b ) লিংকেজ 
( c ) অসম্পূর্ণ প্রকটতা 
( d ) সবকটি 

Ans : ( d ) সবকটি 

5) বামহাতের দক্ষতার উপর ডানহাতের দক্ষতার জিন প্রকট । বামহাতে দক্ষ সন্তানের ডানহাতের দক্ষ পিতা ও মাতার সম্ভাব্য জেনােটাইপ হতে পারে  

( a ) RR x rr 
( b ) rr x RR 
( c ) RR x Rr 
( d ) Rr x Rr 

Ans : ( b ) rr x RR 

6) অ্যালিল হল— 

( a ) সমসংস্থ ক্রোমােজোম
( b ) যুগ্ম সেক্স ক্রোমােজোম 
( c ) জিনের পরিবর্তিত রূপ 
( d ) কোনােটিই নয় 

Ans : ( c ) জিনের পরিবর্তিত রূপ 

7) একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের সংকরায়ণ ঘটালে F₁ জনুতে উৎপন্ন সমস্ত গাছ লম্বা বৈশিষ্ট্যযুক্ত হয় । এর কারণ হল— 

( a ) বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্যটি হল প্রকট বৈশিষ্ট্য 
( b ) বিশুদ্ধ খর্ব বৈশিষ্ট্যটি F₁ জনু থেকে বাদ হয়ে যায় 
( c ) উভয় বৈশিষ্ট্যের পৃথকীকরণ ঘটে 
( d ) উভয় বৈশিষ্ট্যের মধ্যে আদান প্রদান ঘটে 

Ans : ( a ) বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্যটি হল প্রকট বৈশিষ্ট্য 

8) লাল ফুল (R) প্রকট বৈশিষ্ট্য এবং সাদা ফুল (r) প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলে, দুটি হেটেরােজাইগাস (Rr) গাছের মধ্যে নিষেক ঘটালে 64 টি গাছের মধ্যে কতগুলি সাদা ফুল যুক্ত গাছ জন্মায় ? 

( a ) 8 
( b ) 16 
( c ) 32 
( d ) 64

Ans : ( b ) 16 

9) Tt x Tt ক্রসের ফলে উৎপন্ন জীবের জেনােটাইপিকঅনুপাত- 

( a ) 1 : 1 
( b ) 3 : 1 
( c ) 1 : 2 : 1
( d ) 1 : 1 : 1 : 1 

Ans : ( c ) 1 : 2 : 1

10) BbRr জেনােটাইপ বিশিষ্ট জীব থেকে প্রাপ্ত গ্যামেট— *

( a ) 2 
( b ) 6 
( c ) 4  
( d ) 8 

Ans : ( c ) 4