Biology
HS Biology MCQ - অভিব্যক্তির কৌশল
বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (মান -1)
1) Darwin বর্ণিত ফিঞ্চ পাখি বিবর্তনের সপক্ষে এক বলিষ্ঠ প্রমাণ । এই প্রমাণ কীসের উপর ভিত্তি করে ?
( a ) দেহ গঠন
( b ) ভৌগােলিক অবস্থান
( c ) পূণতত্ত্ব
( d ) জীবাশ্ম
Ans : ( a ) দেহ গঠন
2) Darwin বর্ণিত ফিঞ্চ পাখির মতাে একটি পূর্বপুরুষ থেকে একাধিক প্রজাতির সৃষ্টিকে কী বলা হয় ?
( a ) ভৌগােলিক বিচ্ছিন্নকরণ
( b ) অভিযােজনজনিত বিকিরণ
( C ) সিমপ্যাট্রিক স্পিসিয়েশন
( d ) ক্রমপর্যায়
Ans : ( b ) অভিযােজনজনিত বিকিরণ
3) মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন— *
( a ) ডারউইন
( b ) হুগাে দ্য ভিস
( c ) মেন্ডেল
( d ) মরগ্যান
Ans : ( b ) হুগাে দ্য ভিস
4) মিউটেশন হল—
( a ) বিবর্তনের জন্য দায়বিহীন
( b ) যথেচ্ছ এবং অভিমুখবিহীন
( c ) ক্ষুদ্র প্রকরণ এবং অভিমুখী
( d ) যথেচ্ছ এবং অভিমুখী
Ans : ( b ) যথেচ্ছ এবং অভিমুখবিহীন
5) কোন্টির উপর de Vries মিউটেশন সংক্রান্ত গবেষণা করেন ?
( a ) Drosophila melanogaster
( b ) Oenothera lamarckiana
( c ) Pisum sativum
( d ) Althea rosa
Ans : ( b ) Oenothera lamarckiana
6) ডাবল ট্রাইজোমিতে ক্রোমােজোম সংখ্যা হয়—
( a ) 45
( b ) 46
( c ) 47
( d ) 48
Ans : ( d ) 48
7) 2n -2 নির্দেশ করে—
( a ) মনােজোমি
( b ) নালিজোমি
( c ) ট্রাইজোমি
( d ) ডবল ট্রাইজোমি
Ans : ( b ) নালিজোমি
8) অ্যানিউপ্লয়েডির অন্তর্গত হাইপারপ্লয়েডির ক্ষেত্রে দেহের ক্রোমােজাম সংখ্যা হয়
( a ) 2n + 1
( b ) 2n - 1
( c ) 2n - 2
( d ) 2n
Ans : ( a ) 2n + 1
9) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ট্রাইজোমি ?
( a ) 2n - 1
( b ) 2n + 1
( c ) 2n -1-1
( d ) 2n + 1 + 1
Ans : ( b ) 2n + 1
10) নালিজোমি অবস্থা নির্দেশক হল—
( a ) 2n - 2
( b ) 2n + 2
( c ) 2n - 1
( d ) 2n - 1-1
Ans : ( a ) 2n - 2