Chemistry
HS Chemistry MCQ - জৈব অনুসমূহ
বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (মান -1)
1) নীচের কোন্ যৌগটিতে মিউটারােটেশন ঘটে না ?
( a ) D- গ্লুকোজ
( b ) L -গ্যালাকটোজ
( c ) সুক্রোজ
( d ) কোনােটিই নয়
Ans : ( c ) সুক্রোজ
2) দুধে উপস্থিত ডাইস্যাকারাইডটি হল—
( a ) সুক্রোজ
( b ) মলটোজ
( c ) ল্যাকটোজ
( d ) সেলােবায়ােজ
Ans : ( c ) ল্যাকটোজ
3) নীচের কোনটি একটি কিটোজের উদাহরণ ?
( a ) রাইবােজ
( b ) ফুকটোজ
( c ) লাইসােজ
( d ) এরিথ্রোজ
Ans : ( b ) ফুকটোজ
4) ‘মিউটারােটেশন’ ঘটনা পরিলক্ষিত হয়—
( a ) শুধুমাত্র আম্লিক দ্রবণে
( b ) শুধুমাত্র ক্ষারীয় দ্রবণে
( c ) আম্লিক এবং ক্ষারীয় মিশ্র মাধ্যমে
( d ) কোনােটিই নয়
Ans : ( c ) আম্লিক এবং ক্ষারীয় মিশ্র মাধ্যমে
5 ) ‘কেন সুগার’ - এর আবিশ্লেষণে পাওয়া যাবে
( a ) গ্লুকোজ
( b ) ফুকটোজ
( c ) উভয়ই
( d ) কোনােটিই নয়
Ans : ( c ) উভয়ই
6 ) একটি কার্বোহাইড্রেট (C₆H₁₂O₆) , HNO₃ - এর সঙ্গে জারিত হওয়ায় গ্লাইকোলিক অ্যাসিড ও টারটারিত অ্যাসিডের মিশ্রণ দেয় , সুতরাং কার্বোহাইড্রেটটি হল-
( a ) কেবলমাত্র গ্লুকোজ
( b ) কেবলমাত্র ফুকটোজ
( c ) গ্লুকোজ ও ফুকটোজের মিশ্রণ
( d ) এদের কোনােটিই নয়
Ans : ( b ) কেবলমাত্র ফুকটোজ
7) রাইবােজ এবং 2 - ডিঅক্সিরাইবােজকে পৃথক করা যাবে -
( a ) ফেলিং বিকারক দ্বারা
( b ) টলেন্স বিকারক দ্বারা
( c ) বারফোর্ড বিকারক দ্বারা
( d ) ওসাজোন তৈরির দ্বারা
Ans : ( d ) ওসাজোন তৈরির দ্বারা
8) কোনটিকে মলিশের পরীক্ষার সাহায্যে শনাক্ত করা যায় ?
( a ) নাইট্রো
( b ) অ্যামিন
( c ) সুগার
( d ) কিটোন
Ans : ( c ) সুগার
9) নিম্নলিখিত কোটি ল্যাকটোজের মনােস্যাকারাইড ?
( a ) গ্লুকোজ এবং ফুকটোজ
( b ) গ্লুকোজ এবং সুক্রোজ
( c ) গ্লুকোজ এবং গ্যালাকটোজ
( d ) গ্লুকোজ এবং মলটোজ
Ans : ( c ) গ্লুকোজ এবং গ্যালাকটোজ
10) সেলুলােজের আবিশ্লেষণে উৎপন্ন হয়—
( a ) D- ফুকটোজ
( b ) D- গ্লুকোজ
( c ) L- গ্লুকোজ
( d ) D- রাইবােজ
Ans : ( b ) D- গ্লুকোজ