Chemistry
HS Chemistry MCQ - তড়িৎ রসায়ন
বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর ( মান -1 )
1) ZnSo₄ , AlCl₃ এবং AgNO₃ - এর 1M জলীয় দ্রবণগুলিকে পৃথকভাবে সম্পূর্ণরূপে তড়িদবিশ্লেষণ করলে প্রয়ােজনীয় পরিমাণের অনুপাত হল—
( a ) 2 : 1 : 1
( b ) 2 : 1 : 3
( c ) 2 : 2 : 1
( d ) 2 : 3 : 1
Ans : ( d ) 2 : 3 : 1
2) গলিত AI₂O₃ থেকে তড়িদবিশ্লেষণ দ্বারা 18 গ্রাম AI ( পারমাণবিক ভর = 27 ) প্রস্তুত করতে কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন ?*
( a ) 3/2
( b ) 2/3
( c ) 2
( d ) 3/17
Ans : ( c ) 2
3) STP- তে 5600 ml অক্সিজেন প্রস্তুত করতে কী পরিমাণ Ag তড়িৎ দ্বারা প্রতিস্থাপিত করতে হবে -
( a ) 5.4 gm
( b ) 10.8 gm
( c ) 54 gm
( d ) 108 gm
Ans : ( d ) 108 gm
4) অ্যাসিড মিশ্রিত জল থেকে প্রমাণ অবস্থায় 112 cc H₂ উৎপন্ন করতে প্রয়ােজনীয় তড়িতের পরিমাণ -
( a ) 96500 C
( b ) 9650C
( c ) 965 C
( d ) 1F
Ans : ( c ) 965 C
5) ফেরিক যৌগে আয়রনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z = 1.92 x 10¯⁴ g/c হলে ফেরাস যৌগে আয়রনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত ?
( a ) 2.89 x 10¯⁴ g/C
( b ) 5.76 x 10¯⁴ g/C
( c ) 6.4 x 10¯⁵ g/C
( d ) কোনােটিই নয়
Ans : ( a ) 2.89 x 10¯⁴ g/C
6) CuSO₄ -এর জলীয় দ্রবণে 2F তড়িৎপ্রবাহ পাঠানাে হলাে । ক্যাথােডে মুক্ত Cu -এর ভর হবে— *
( a ) 31.75 g
( b ) 63.5 g
( c ) 2 g
( d ) 127g
Ans : ( b ) 63.5 g
7) 0.1 mol MnO₄²¯ -কে সম্পূর্ণরূপে MnO₄¯ ; আয়নে জারিত করতে প্রয়ােজনীয় তড়িতের পরিমাণ—*
( a ) 96500 C
( b ) 2 x 96500 C
( c ) 9650 C
( d ) 96.50 C
Ans : ( c ) 9650 C
8) 96500 c তড়িৎ উৎপন্ন করে ______গ্রাম কপার, Cuso₄ দ্রবণ থেকে।
( a ) 63.5
( b ) 31.75
( c ) 96500
( d ) 100
Ans : ( b ) 31.75
9) অ্যাসিডযুক্ত জলের মধ্য দিয়ে 2 ঘণ্টা ধরে 2 amp তড়িৎপ্রবাহ পাঠালে কত পরিমাণ H₂ উৎপন্ন হবে (NTP-তে )?
( a ) 1.67 L
( b ) 16.7 L
( c ) 167 L
( d ) 22.4L
Ans : ( a ) 1.67 L
10) নিন্মলিখিত কোনটি তড়িৎ পরিবহন করে না ?
( a ) জলীয় NaCl
( b ) কঠিন NaCl
( c ) গলিত NaCl
( d ) কপার
Ans : ( b ) কঠিন NaCl