Biology
HS Biology MCQ - বাস্তুতন্ত্র
বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (মান -1)
1) ইকোসিস্টেম শব্দের প্রবক্তা- *
( a ) ওড়াম
( b ) ট্যান্সলে
( c ) হেকেল
( d ) এলসি
Ans : ( b ) ট্যান্সলে
2) বাস্তুতন্ত্রের বৃহত্তম একক হল—
( a ) কমিউনিটি
( b ) নিচ
( c ) বায়ােস্ফিয়ার
( d ) কোনােটিই নয়
Ans : ( c ) বায়ােস্ফিয়ার
3) নীচের কোনটি একটি স্থায়ী বাস্তুতন্ত্র ?
( a ) বনভূমি
( b ) পর্বত
( c ) মরুভূমি
( d ) কোনােটিই নয়
Ans : ( a ) বনভূমি
4) কোনটি অসম্পূর্ণ বাস্তুতন্ত্র ?
( a ) জলাভূমির বাস্তুতন্ত্র
( b ) নদীর বাস্তুতন্ত্র
( c ) তৃণভূমির বাস্তুতন্ত্র
( d ) গুহার বাস্তুতন্ত্র
Ans : ( d ) গুহার বাস্তুতন্ত্র
5) নীচের কোনটি মনুষ্যসৃষ্ট বাস্তুতন্ত্র ? *
( a ) অ্যাকোয়ারিয়াম
( b ) হার্বেরিয়াম
( c ) কলাপালন
( d ) অরণ্য
Ans : ( a ) অ্যাকোয়ারিয়াম
6) মনুষ্যসৃষ্ট স্থলজ বাস্তুতন্ত্র হল—
( a ) তৃণভূমি
( b ) অরণ্য
( c ) বােটানিক্যাল গার্ডেন ও পার্ক
( d ) অ্যাকোয়ারিয়াম
Ans : ( c ) বােটানিক্যাল গার্ডেন ও পার্ক
7) ইকোসিস্টেমে শক্তির উৎস হল— *
( a ) সূর্য
( b ) সবুজ উদ্ভিদ
( c ) ATP
( d ) কোনােটিই নয়
Ans : ( a ) সূর্য
8) বাস্তুতন্ত্রের উৎপাদন নিয়ন্ত্রক হল—
( a ) N₂
( b ) O₂
( c ) খাদক
( d ) সূর্যালােক
Ans : ( d ) সূর্যালােক
9) ন্যানাে ইকোসিস্টেম কোথায় দেখা যায় ?
( a ) পুকুরে
( b ) হ্রদে
( c ) অ্যাকোয়ারিয়ামে
( d ) সমুদ্রে
Ans : ( c ) অ্যাকোয়ারিয়ামে
10) ব্যাকটেরিয়া হল বাস্তুতন্ত্রের --
( a ) ম্যাক্রোকনজিউমার
( b ) মাইক্রোকনজিউমার
( c ) সেকেন্ডারি কনজিউমার
( d ) প্রাইমারি কনজিউমার
Ans : ( b ) মাইক্রোকনজিউমার