বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর ( মান -1)


1) কুকুরের সর্বাধিক জীবনকাল হল—

( a ) 20 বছর 
( b ) 5 বছর 
( c ) 10 বছর 
( d ) 15 বছর 

Ans : ( a ) 20 বছর

2) কুমির বাঁচতে পারে
 
( a ) 25 বছর  
( b ) 10 বছর 
( c ) 60 বছর 
( d ) 140 বছর 

Ans : ( c ) 60 বছর 

3) কোন্ জোড়াটি ভুল বার করাে— 

( a ) গােলাপ — 5-7 বছর 
( b ) ধান— 1 বছর 
( c ) কলা গাছ —25 বছর 
( d ) গম— ( 4–5 ) মাস 

Ans : ( b ) ধান— 1 বছর 

4) অযৌন জননের একক — 

( a ) প্রােপাগিউল 
( b ) গ্যামেট 
( c ) রেণু 
( d ) গেমিউল

Ans : ( c ) রেণু 

5) দ্বিবিভাজন কোথায় দেখতে পাওয়া যায় ?

( a ) ব্যাকটেরিয়া 
( b ) তারামাছ 
( c ) ফিতাকৃমি 
( d ) রিকসিয়া

Ans : ( a ) ব্যাকটেরিয়া 

6) অনুদৈর্ঘ্য দ্বি - বিভাজন কোন্ প্রাণীতে দেখতে পাওয়া যায় ?

( a ) প্লাসমােডিয়াম 
( b ) প্ল্যানেরিয়া 
( c ) ইউঘ্নিনা 
( d ) প্যারামেসিয়াম 

Ans : ( c ) ইউঘ্নিনা 

7) ব্যাকটেরিয়ার প্রধান অযৌন জনন পদ্ধতিটি হল— 

( a ) দ্বিবিভাজন 
( b ) বহুবিভাজন 
( c ) খণ্ডীভবন 
( d ) কোরকোগম 

Ans : ( a ) দ্বিবিভাজন 

8)  অনুপ্রস্থ দ্বিবিভাজন দেখা যায়—

( a ) ফিতাকৃমি 
( b ) ইউঘ্নিনা 
( c ) প্যারামেসিয়াম 
( d ) অ্যামিবা

Ans : ( c ) প্যারামেসিয়াম 

9) কোন্ প্রাণীর তির্যক দ্বিবিভাজন ঘটে ?

( a ) সেরাটিয়াম 
( b ) প্যারামেসিয়াম 
( c ) প্ল্যানেরিয়া 
( d ) অ্যামিবা 

Ans : ( a ) সেরাটিয়াম 

10) Schizogony হল একধরনের 

( a ) দ্বিবিভাজন 
( b ) বহুবিভাজন 
( c ) জীবনচক্র 
( d ) পরজীবী 

Ans : ( b ) বহুবিভাজন