Chemistry
HS Chemistry MCQ - পদার্থের কঠিন অবস্থা
বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর ( মান -1 )
1) নিম্নলিখিত কঠিনগুলির মধ্যে কোনটি সমযােজী কেলাস ?
( a ) সােডিয়াম ক্লোরাইড
( b ) কোয়ার্জ
( c ) সুক্রোজ
( d ) আয়ােডিন
Ans : ( b ) কোয়ার্জ
2) কঠিন অনিয়তাকার পদার্থটি হল -
( a ) NaCl
( b ) CaF₂
( C ) কাচ
( d ) CsCI
Ans : ( C ) কাচ
3) গ্রাফাইট কোন্ শ্রেণির অন্তর্ভুক্ত নয় ?
( a ) পরিবাহী কঠিন
( b ) জালকাকার কঠিন
( c ) সমযােজী কঠিন
( d ) আয়নীয় কঠিন
Ans : ( d ) আয়নীয় কঠিন
4) সমযােজী কঠিন পদার্থে জালক বিন্দুতে থাকে -
( a ) আয়ন
( b ) ইলেকট্রন
( c ) পরমাণু
( d ) অণু
Ans : ( c ) পরমাণু
5) ষট্কোণাকৃতি আদিম একক কোশের বৈশিষ্ট্য কী ? *
( a ) a = b = c , α= β = ४ = 90 °
( b ) a ≠ b ≠ c , α= β = 90 ° , ४ = 120 °
( c ) a = b ≠ c , α= β = 90 ° , ४ = 120 °
( d ) a = b ≠ c , α= β = ४ = 90 °
Ans : ( c ) a = b ≠ c , α= β = 90 ° , ४ = 120 °
6) সােডিয়াম ক্লোরাইডের কেলাস গঠনে Cl ̄ আয়নের বিন্যাস
হল -
( a ) দেহকেন্দ্রিক
( b ) পৃষ্ঠকেন্দ্রিক
( c ) উভয়ই
( d ) কোনােটিই নয়
Ans : ( b ) পৃষ্ঠকেন্দ্রিক
7) চতুস্তলকীয় কেলাসের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক ?
( a ) a = b ≠ c , α= β = ४ = 90 °
( b ) a = b = c , α= β = 90 ° , ४ = 120 °
( c ) a = b ≠ c , α= β = 90 ° , ४ = 120 °
( d ) a ≠ b ≠ c , α= β = ४ = 90 °
Ans : ( a ) a = b ≠ c , α= β = ४ = 90 °
8) যে সিস্টেমে a ≠ b ≠ c এবং α ≠ β ≠ ४ ≠ 90 ° সেটি হল -
( a ) টেট্রাগােনাল
( b ) ট্রাইক্লিনিক
( c ) মনােক্লিনিক
( d ) অর্থোরম্বিক
Ans : ( b ) ট্রাইক্লিনিক
9) গ্রাফাইট কোন্ ধরনের কঠিন গঠন করে ?
( a ) কিউবিক
( b ) টেট্রাগােনাল
( c ) মনােক্লিনিক
( d ) হেক্সাগােনাল
Ans : ( d ) হেক্সাগােনাল
10) যদি x , y ও z কেলাস অক্ষ বরাবর কোনাে একক কোশের কিনারা বা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a , b ও c হয় , তবে কোন্ শ্রেণির কেলাসের একক কোশের ক্ষেত্রে , a = b ≠ c -
( a ) অর্থোরম্বিক
( b ) টেট্রাগােনাল
( c ) ট্রাইগােনাল
( d ) ট্রাইক্লিনিক
Ans : ( b ) টেট্রাগােনাল